news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বিজ্ঞান ও প্রযুক্তি

ডিসেম্বরে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Next.js logo

প্রকাশিত:

৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ আগামী ডিসেম্বরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নভেম্বরেই বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বরে তা সম্ভব হবে।

Thumbnail for ডিসেম্বরে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ইনকিলাব

তিনি বলেন, ইতোমধ্যেই বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি পৌঁছে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি দল এসে পরিদর্শন করেছে এবং কিছু সুপারিশ দিয়েছে, যা বাস্তবায়ন করা হচ্ছে। চূড়ান্ত অনুমোদনের পরেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

পদ্মা নদীর তীরে পাবনার ইশ্বরদীতে নির্মিত এই কেন্দ্রের দুটি রিঅ্যাক্টরই রাশিয়ার তৈরি ভিভিইআর-১২০০। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। উল্লেখ্য, ২০১৭ সালে ইউনিট-১ এবং ২০১৮ সালে ইউনিট-২ এর নির্মাণ কাজ শুরু হয়।

উপদেষ্টা আরও জানান, রূপপুর কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের ইউনিটপ্রতি দাম এখনো নির্ধারণ হয়নি। তবে এ প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা হবে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ডিসেম্বরে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র